হরতালের কারণে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আজ সোমবারের পরিবর্তে আগামী বুধবার নগরের আগ্রাবাদে চেম্বার হাউসে অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডের সচিব ওসমান গনি চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।জামায়াতে ইসলামী আজ সোমবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় নির্বাচন দুদিন পেছানো হয়েছে। চেম্বার সূত্র জানায়, ২০১৩-১৪ সাল মেয়াদি পরিচালকমণ্ডলীর ২৪টি পদের মধ্যে ২১টিতে নির্বাচন হবে। বাকি তিনটি পদে ইতিমধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী বুধবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এদিকে চট্টগ্রামে বুধবার হরতাল আহ্বান না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বোর্ড।