হরতালের প্রভাবে বেনাপোলে ৫৭৯ ট্রাক পণ্য আটকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে ৫৭৯ ট্রাক শিল্পের কাঁচামাল আটকা পড়েছে। টানা ৬০ ঘণ্টা হরতালের কারণে এসব মাল কারখানায় পৌঁছানো যাচ্ছে না।
এতে দেশীয় শিল্পের উৎপাদন ব্যাহত হয়ে বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে হরতালের কারণে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান জানান, এই বন্দরে দৈনিক গড়ে সাড়ে নয় কোটি টাকা করে রাজস্ব আদায় হয়ে থাকে। অথচ হরতালের প্রথম দুই দিনে আদায় হয়েছে মাত্র এক কোটি ৬২ লাখ টাকা। এতে রাজস্ব ক্ষতি হয়েছে ১৭ কোটি ৩৮ লাখ টাকা।
বন্দর সূত্রে জানা গেছে, শুল্কায়নের কাজ শেষ হলেও হরতালের কারণে ৫৭৯ ট্রাক পণ্য এখন আটকা রয়েছে।