হরতালের বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান ঢাকা চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেশের অর্থনীতির স্বার্থে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেছেন, গত সপ্তাহে বিরোধী দলের ডাকা টানা তিন দিনের হরতালে দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এ অবস্থায় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করে রাজনৈতিক দলগুলোর বিকল্প কর্মসূচি নির্ধারণ করা উচিত।ঢাকা চেম্বার থেকে গতকাল রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক সময়ের ঘন ঘন হরতালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আফিস ইব্রাহীম। তিনি বলেন, হরতালের কারণে সড়ক পরিবহনব্যবস্থা বন্ধ থাকায় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বন্দরগুলোতে আমদানি করা পণ্যের কনটেইনারগুলো আটকা পড়ে আছে।ডিসিসিআইয়ের সভাপতি বলেন, গ্যাস ও বিদ্যুতের অপর্যাপ্ততা এবং দুর্বল অবকাঠামোর মধ্যে লাগাতার হরতাল কর্মসূচি ব্যবসায়ীদের ওপর বিদ্যমান চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে। আসিফ ইব্রাহীম রাজনৈতিক দলগুলোকে হরতালের বিকল্প হিসেবে রোডমার্চ, মানববন্ধন ও অনশনের মতো বিকল্প কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।