হরতালের বিকল্প কর্মসূচি প্রদানের দাবি বিআইএএর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনডেনটিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ) বিদ্যমান রাজনৈতিক সহিংসতা ও হরতালের কর্মসূচি বর্জনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানিয়েছে। সংগঠনটির সভাপতি কে এম এইচ শহিদুল হক গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাজনৈতিক দলগুলোর কাছে বিকল্প পন্থায় সব সমস্যার সমাধান দাবি করেন। কে এম এইচ শহিদুল হক বলেন, হরতালে বন্দর, পরিবহন-ব্যবস্থা ও ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোতে কোনো কাজ হয় না। যে কারণে সঠিক সময়ে পণ্য আমদানি-রপ্তানি করা যায় না।