প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুষ্টিবিষয়ক জ্ঞান বিনিময়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চালু করা হলো ‘নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট নলেজ হোম’। সম্প্রতি হাসপাতালটির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই) ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এটি চালু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান সাংসদ মো. হাবিবে মিল্লাত। হাসপাতালের অধ্যক্ষ মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্ট্যাফেন নর্দে। এনএনআই সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যাবে www.nestlenutrition-institute.org ঠিকানায়। বিজ্ঞপ্তি।