হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্র্যাফট) ২৮তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।ঢাকায় উইমেন ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির প্রেসিডেন্ট মো. গোলাম আহসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া আমিন, ভাইস প্রেসিডেন্ট তুরেম রবিন, কোষাধ্যক্ষ কাজী সাহাবউদ্দিন ও সেক্রেটারি মো. শাহজালাল। বিজ্ঞপ্তি।