হাঁস-মুরগি ও মৎস্য খামারকে ৫ শতাংশ আয়কর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছর থেকে মৎস্য, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামারসহ বেশ কিছু খাত আর করমুক্ত সুবিধা পাবে না। বরং এসব খাতের অর্জিত আয়ের ওপর ব্যক্তি ও কোম্পানি নির্বিশেষে হ্রাসকৃত হারে কর প্রদান করতে হবে।অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় হ্রাসকৃত ৫ শতাংশ হারে এই কর আরোপের প্রস্তাব করেছেন। তবে অন্য আয় না থাকলে সাধারণ খামারির আয় এক লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত থাকবে।তবে বস্ত্র, পাটজাত দ্রব্য, উৎপাদনের সঙ্গে জড়িত শিল্পপ্রতিষ্ঠানের ওপর হ্রাসকৃত হারে করারোপের মেয়াদ ২০১৩ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। হস্তশিল্প রপ্তানি থেকে অর্জিত আয়ের ওপর হ্রাসকৃত হারে করারোপের মেয়াদও একই সময় পর্যন্ত বাড়ানো হয়েছে।এ ছাড়া সফটওয়্যার-সংক্রান্ত ব্যবসায়ের আয়ের ওপর কর অব্যাহতির মেয়াদও বেড়েছে একই সময় পর্যন্ত।