হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোম্পানির প্রকৃত সম্পদমূল্য বা এনএভির ভিত্তিতে শেয়ারের বিপরীতে ঋণ বিতরণসংক্রান্ত দুটি আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।সংস্থাটির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলমের সঙ্গে দেখা করে নির্দেশটি খারিজ করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ বুধবার চেম্বার জজ মোজাম্মেল হোসেনের আদালতে রিট খারিজের আবেদন উপস্থাপন করা হতে পারে। যোগাযোগ করা হলে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল না করলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসির কোনো অবস্থানই থাকবে না।