হাইটেক পার্কের ৩ নম্বর ব্লক পেল টেকনোসিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইটেক পার্কের ৩ নম্বর ব্লক তৈরির কাজ পেয়েছে বাংলাদেশ টেকনোসিটি নামের একটি যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
বাংলাদেশের ফাইবার অ্যাট হোম, আলফা ইনফোম্যাটিকস, মালয়েশিয়ার আইরিস করপোরেশন বারহাদ, টেকনোলজি পার্ক মালয়েশিয়া, এমএসসি টেকনোলজির সমন্বয়ে গঠিত হয়েছে কোম্পানটি। রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও টেকনোসিটি লিমিটেডের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী, হাইটেক পার্কের ৩ নম্বর ব্লকের উন্নয়নে আড়াই কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে টেকনোসিটি। সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বে (পিপিপি) মডেলে এই উন্নয়নকাজ হবে।
হাইটেক পার্কে মোট পাঁচটি ব্লক রয়েছে। এর মধ্যে ১ নম্বর ব্লকের উন্নয়ন করবে সরকার, ২ ও ৫ নম্বর ব্লকের উন্নয়ন করবে সামিট টেকনোপলিস লিমিটেড। ৪ নম্বর ব্লকের উন্নয়নকাজ এখনো কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।