হাইডেলবার্গ গ্রুপের চেয়ারম্যান আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপের চেয়ারম্যান বার্নড্ শাইফেল আজ বুধবার বাংলাদেশে আসছেন। এই সফরে তিনি হাইডেলবার্গ সিমেন্ট বাংলা-দেশের চট্টগ্রাম প্রকল্পের তৃতীয় কারখানা উদ্বোধন করবেন।শাইফেলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন হাইডেলবার্গ এশিয়া প্যাসিফিকের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আলবার্ট শুয়ের। তাঁরা সফরকালে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।