হাইডেলবার্গ সিমেন্ট ও অ্যাটকো পারিসা কন্সট্রাকশনের চুক্তি
হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (এইচসিবিএল) এবং অ্যাটকো পারিসা কন্সট্রাকশন গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।চুক্তির আওতায় অ্যাটকো পারিসা কন্সট্রাকশন গ্রুপ তাদের চট্টগ্রাম বহাদ্দারহাটে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে শুধু হাইডেলবার্গ সিমেন্টের রুবি সিমেণ্ট ব্যবহার করবে। প্রায় ৮৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের কাজ আগামী ২০১২ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে।হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক রমাকান্ত ভট্টাচার্য এবং অ্যাটকো পারিসা কন্সট্রাকশন গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর সাত্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। এ সময়এইচসিবিএলের হেড অব করপোরেট সেলস প্রকৌশলী ফখরুল ইসলাম, অ্যাটকো পারিসা কন্সট্রাকশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক, শায়ের জে সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।