প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় দুটি ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্টের রিটেইল প্রমোশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) সৈয়দ আবু সাহের, স্ক্যান সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদসহ স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্টের ব্যবসায়িক সহযোগী ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে বিজয়ী রিটেইলারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২ হাজার রিটেইলার। বিজ্ঞপ্তি।