হাইডেলবার্গ সিমেন্ট সম্প্রীতিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হাইডেলবার্গ সিমেন্ট তাদের দুটি ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্টের চ্যানেল পার্টনারদের নিয়ে সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস রিসোর্টে এক সম্প্রীতিসন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্টের ব্যবসায়িক সহযোগীরা উপস্থিত ছিলেন। হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) সৈয়দ আবু আবেদ সাহের এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা চ্যানেল পার্টনারদের সঙ্গে মতবিনিময় করেন। পরে পার্টনারদের বার্ষিক পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও হাইডেলবার্গ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদউল্লাহ রিয়াদ। বিজ্ঞপ্তি।