প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিভিত্তিক বহুজাতিক কোম্পানি হাইড্রেলবার্গ সিমেন্ট গ্রুপের চেয়ারম্যান বার্নাড শাইফেল গত বৃহস্পতিবার বাংলাদেশ পরিদর্শন করেছেন। বাংলাদেশ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এক বিবৃতিতে বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে, তা সত্যিই সাফল্যজনক। উল্লেখ্য, বাংলাদেশের পদ্মা সেতুর প্রধান কাঠামো নির্মাণ করা হচ্ছে স্ক্যান সিমেন্ট দিয়ে। হাইড্রেলবার্গ সিমেন্টের দুটি ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্ট। বিজ্ঞপ্তি