প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের হা-মীম গ্রুপ হাইতিতে বিনিয়োগ করতে চায়। সচিবালয়ে গতকাল সফররত হাইতির ব্যবসায়িক এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন হাইতির জাতীয় শিল্পপার্ক কর্তৃপক্ষের মহাপরিচালক কার্ল ফ্রিডারিকমেরি ফিলিপ ডেব্রোস। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের ব্যবসায়ীরা হাইতিতে বিনিয়োগ করলে লাভবান হবে। যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত পোশাক রপ্তানি করতে পারে হাইতি। হা-মীম গ্রুপ তাই দেশটির পোশাক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।