হাইব্রিড বাঁশ দিয়ে কাঁচামালের চাহিদা পূরণের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) উৎপাদন দক্ষতা বাড়াতে বিনিয়োগ করতে চায় জাপান ও বাংলাদেশের যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাঞ্জেলিকা (জেবি) লিমিটেড।এ জন্য হাইব্রিড বাঁশ উৎপাদনের মাধ্যমে মিলে অব্যাহত কাঁচামাল জোগানের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বলছে, মিল এলাকায় হাইব্রিড বাঁশ উৎপাদন করতে চায় তারা। মাত্র ছয় মাসে উৎপাদিত বাঁশ দিয়ে কেপিএমের পুরো চাহিদাই মেটানো সম্ভব।বাংলাদেশ সফররত অ্যাঞ্জেলিকার প্রেসিডেন্ট এন আহসান উইলিয়ামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত সোমবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করে এই প্রস্তাব দেয়।শুধু তাই নয়, বাঁশ থেকে পরিবেশবান্ধব টয়লেট পেপার, টিস্যু, তোয়ালে, ন্যাপকিনসহ কয়েকটি পণ্য তৈরিতে এ দেশে বিনিয়োগ করতেও আগ্রহ দেখিয়েছে অ্যাঞ্জেলিকা (জেবি) লিমিটেড। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়।বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, অতিরিক্ত শিল্পসচিব এ বি এম খোরশেদ আলম, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়া, অ্যাঞ্জেলিকার জাপানি পরিচালক ইয়ামাশিতা নরিও ও কইচিরু ওথা, বাংলাদেশি মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, নির্বাহী হাইডিওকি সেইতো উপস্থিত ছিলেন।অ্যাঞ্জেলিকা লিমিটেড রাষ্ট্রায়ত্ত চিনিকলে আখের চাহিদা মেটাতে হাইব্রিড আখ চাষেরও প্রস্তাব করেছে।