হাই-টেক পার্কের জন্য প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং হেড ব্লকস ট্রেনিংয়ের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই চুক্তি করা হয়। ‘কালিয়াকৈর হাই-টেক পার্কের উন্নয়নে সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এই চুক্তি করা হয়। প্রকল্পটি দুই হাজার ৩০০ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। হেড ব্লকসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসিফ আতিক এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক এ এন এম সফিকুল ইসলাম নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। এ সময়ে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও হেড ব্লকসের আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি