হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ ইস্পাত সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড (ক্রাউন সিমেন্ট) ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের দুটি সমঝোতা হয়েছে। এ উপলক্ষে গত রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশারফ হোসেন। চুক্তির অধীনে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতকে বিভিন্ন নির্মাণসামগ্রী যেমন ইস্পাত, সিমেন্ট ও কংক্রিটের গুণগত মান উন্নয়নে ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উদ্ভাবনে কারিগরি ও অন্যান্য গবেষণামূলক বিষয়ে সহায়তা দেবে। বিজ্ঞপ্তি