হাক্কানি পালপের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাক্কানি পালপ অ্যান্ড পেপারের পরিচালনা পর্ষদ ২০১১ সালের জুন পর্যন্ত পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ ডিসেম্বর বেলা ১১টায় চট্টগ্রামের হালিশহরের ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ০.৯৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৩৫.৯৯ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১.৭৩ টাকা।