হাজিদের জন্য ট্রাফিকের বিশেষ বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের বিনা মূল্যে গাড়িসেবা দিতে দুটি বিশেষ বাসের ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। বাস দুটি দিয়ে হাজিরা আশকোনা হাজি ক্যাম্প থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে পারবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আশকোনা হাজি¦ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর) উপকমিশনার প্রবীর কুমার রায়।
এ সম্পর্কে প্রবীর কুমার রায় বলেন, সম্মানিত হাজিরা বিচ্ছিন্নভাবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সড়ক পার হন। এতে যেমন দুর্ঘটনার আশঙ্কা থাকে, তেমনি যানজট বৃদ্ধি পায়। বয়োজ্যেষ্ঠ হজযাত্রীরা কষ্ট করে বিমানবন্দরে যান। তাঁদের কষ্ট লাঘব করতে বিনা মূল্যে এ সেবার ব্যবস্থা করা হয়েছে।