প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরী হাটে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১৯তম শাখার (পল্লি শাখা) উদ্বোধন করা হয়েছে। ২৭ ডিসেম্বর ব্যাংকের স্পনসর শেয়ারহোল্ডার কাজী জাফর উল্লাহ প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ নিলুফার জাফরউল্লাহ, পরিচালক মাস্টার আবুল কাশেম প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি।