প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজারে মেঘনা ব্যাংক লিমিটেডের ৩৪তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত সোমবার আমান বাজার শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। এ সময় ভাইস চেয়ারম্যান মো. ইয়াসিন আলী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন, পরিচালক রেহানা আশিকুর রহমান, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আবদুল আলীম খান, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি