হাতিলে সুদবিহীন কিস্তির সুবিধা পাবেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও হাতিল কমপ্লেক্সের মধ্যে সম্প্রতি একটি ইন্সটাবাইস ০% ইন্টারেস্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তি অনুযায়ী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডধারী (সাদিক ব্যতীত) গ্রাহকেরা হাতিল কমপ্লেক্সের নির্দিষ্ট শোরুম থেকে পাঁচ হাজার টাকার ওপরে যেকোনো কেনাকাটায় বিনাসুদে তিন থেকে ছয় মাসের কিস্তিসুবিধা উপভোগ করতে পারবেন। হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিংয়ের হেড অব প্রধান হাসান ও. রাশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ড বিভাগের গীতাঙ্ক দত্ত, সিনিয়র ম্যানেজার (প্রোডাক্ট অ্যান্ড চ্যানেল সাপোর্ট, কার্ডস) মো. মাহ্ফুজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।