হাফলের সঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের সমঝোতা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফার্নিচার ফিটিংস ও আর্কিটেকচারাল হার্ডওয়্যার প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান হাফলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আইপিডিসি গৃহঋণ গ্রাহকেরা হাফলের নির্দিষ্ট আউটলেটগুলো থেকে নির্ধারিত পণ্যের ওপর ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এফ এম বরকতউল্লাহ ও হাফলের বাংলাদেশ পরিবেশক তিলোত্তমা বাংলা গ্রুপের ডিরেক্টর শাহরিয়ার শাবাব। আইপিডিসি ফাইন্যান্স ১৯৮১ সাল থেকে বাংলাদেশের আর্থিক প্রকল্পগুলোতে অবদান রেখে আসছে। হাফলে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।