প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ হাফিজ আহমেদ মজুমদার পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং হাবিবুর রহমান ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।গত রোববার অনুষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা শেষে পরিচালনা পর্ষদের ৮১৮তম সভায় এই ঘোষণা দেওয়া হয়।হাফিজ আহমেদ মজুমদার একজন শিল্পপতি এবং চা-বাগানের মালিক। তিনি হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।হাবিবুর রহমান গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক। এ ছাড়া তিনি ডেল্টা হাসপাতাল ও মেডিকেল সেন্টারেরও উদ্যোক্তা পরিচালক। বিজ্ঞপ্তি।