হাবের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। চুক্তিতে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার ফজলে রশিদ এবং হাবের পক্ষে এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহীম বাহার সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাবের সেক্রেটারি শেখ আবদুল্লাহ এবং প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি ও প্রকল্প-প্রধান হজ এবং হাব মোহাম্মদ শাহ্ আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি