হাভালের নতুন তিন মডেলের গাড়ি বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইস অটোস (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম গতকাল ঢাকায় ক্যাডেট কলেজ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বাজারে চীনা হাভাল ব্র্যান্ডের এইচ২, এইচ৬ ও এইচ৯ মডেলের গাড়ি বাজারজাতকরণের ঘোষণা দেন l ছবি: এইস অটোসের সৌজন্যে
এইস অটোস (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম গতকাল ঢাকায় ক্যাডেট কলেজ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বাজারে চীনা হাভাল ব্র্যান্ডের এইচ২, এইচ৬ ও এইচ৯ মডেলের গাড়ি বাজারজাতকরণের ঘোষণা দেন l ছবি: এইস অটোসের সৌজন্যে

দেশের বাজারে এল হাভালের তিনটি নতুন মডেলের এসইউভি গাড়ি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল)। উদ্বোধনী উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে এই তিন মডেলের গাড়ি কিনতে দুই লাখ টাকা ছাড় থাকবে।
রাজধানীর গুলশানে ক্যাডেট কলেজ ক্লাবের মিলনায়তনে গতকাল সোমবার এক অনুষ্ঠানে এসিই অটোস লিমিটেড নতুন তিনটি গাড়ি বাজারে নিয়ে এল।
হাভালের এইচ সিরিজের নতুন এই তিনটি মডেল হচ্ছে এইচ টু, এইচ সিক্স কুপে এবং এইচ নাইন। এর মধ্যে এইচ টু মডেলের গাড়িটির দাম পড়বে ২৭ লাখ টাকা। এইচ ফোর মডেলের গাড়ির দাম ৩৭ লাখ আর সাতটি সিটের এইচ নাইন মডেলের গাড়ির দাম পড়বে ৪৭ লাখ টাকা। তবে ফেব্রুয়ারি মাসজুড়ে দর দুই লাখ টাকা কম হবে।
ক্রেতাদের জন্য নতুন এই তিনটি গাড়িতে প্রথম দুই বছরে ও ৫০ হাজার কিলোমিটার পথ পর্যন্ত যেকোনো ধরনের সেবা ফ্রি দেওয়া হবে। পাশাপাশি পাঁচ বছরের জন্য সড়কে চলাবস্থায় গাড়ির যেকোনো সমস্যায় এসিই প্রতিষ্ঠানকে জানানো হলে সড়কেই এসিই দল গিয়ে তৎক্ষণাৎ সেবা দেবে।
এসিই মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, সমাজের মধ্যবিত্ত অংশ, যারা রিকন্ডিশন্ড গাড়ি কেনে, তাদের জন্য সাশ্রয়ী মূল্যের এই এসইউভি গাড়িগুলো বাজারে আনা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিই চেয়ারপারসন অধ্যাপক হাজেরা নজরুল।