প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক তানভীর আহমেদ খান হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে আগামী চার বছরের জন্য এই নিয়োগ দেন। তানভীর আহমেদ খান ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কমনওয়েলথ স্কলার হিসেবে ১৯৮৯ সালে শেফিল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে অবসর নেন। বিজ্ঞপ্তি।