হামদর্দের বার্ষিক মহাসম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় গত সোমবার হামদর্দের ‘বার্ষিক মহাসম্মেলন ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। হামদর্দ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, হামদর্দ পাবলিক কলেজ, আয়েশা (রা.) মহিলা কামিল মাদরাসা, হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হাকিম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতোয়ালি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী গোলাম রহমান। বিজ্ঞপ্তি