প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংক মোহাম্মদ হায়দার আলী মিয়াকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনর্নিয়োগ দিয়েছে; যা গতকাল শনিবার থেকে কার্যকর হয়েছে। হায়দার আলী ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২০০০ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এক্সিম ব্যাংকে যোগ দেন এবং ২০০৮ সালে ডিএমডি ও ২০১১ সালে অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১২ সালে তিনি এমডি হিসেবে নিয়োগ পান।
বিজ্ঞপ্তি