হারপিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নোবেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের পণ্য হারপিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় মডেল-অভিনেতা আদিল হোসেন নোবেল। সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে রেকিট বেনকিজারের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্লাস্টার) রঘু কৃষ্ণান। এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কেটিং ডিরেক্টর (বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্লাস্টার) মাহবুব বাসেত, ফাইন্যান্স ডিরেক্টর নয়ন মুখার্জি, সেলস ডিরেক্টর কাজী আরিফ জামান। ১৯৭৭ সাল থেকে বাংলাদেশের বাজারে হারপিকের যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি।