হারবাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঈদ পুনর্মিলনী

বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ অনুষ্ঠানে গ্রামের চাষিদের দারিদ্র্য বিমোচনে ঔষধি উদ্ভিদের বাণ্যিজিক উত্পাদন নিয়ে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন হারবাল প্রোডাক্টস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট তপন চৌধুরী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, সহসভাপতি আলমগীর মতি, সাংগঠনিক সম্পাদক বাবুল ধর প্রমুখ।
হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঔষধি উদ্ভিদ উত্পাদন করে উত্তরাঞ্চলের ৬০ হাজার চাষী উপকৃত হয়েছেন। বর্তমানে সরকারি পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ২৯টি এনজিওর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
তপন চৌধুরী জানান, ‘হারবাল পণ্য উত্পাদনে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মানসম্মত হারবাল ওষুধ উত্পাদনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুসরণ করে আমাদের উচিত ঔষধি উদ্ভিদের চাষাবাদ ও প্রক্রিয়াকরণে সার্বিক উদ্যোগ গ্রহণ করা।’