হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন তপন চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। সম্প্রতি প্রতিষ্ঠানটির সদস্যদের এক সভায় এ তথ্য জানানো হয়। অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ব্যক্তিগত কারণে সভাপতির পদ থেকে পদত্যাগ করায় সভাপতির পদ শূন্য হয়। বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ২০ (১) উপবিধি মোতাবেক সভাপতির শূন্য পদটি পূরণ করার জন্য সভার সিদ্ধান্ত অনুসারে সর্বসম্মতিক্রমে তপন চৌধুরী সভাপতি নির্বাচিত হন।