হালকা প্রকৌশল খাতে তিন কোটি টাকা বরাদ্দ দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তাদের জন্য আরও তিন কোটি টাকার ঋণ বরাদ্দ করেছে এসএমই ফাউন্ডেশন। তবে রাজধানীর ধোলাইখাল ও পার্শ্ববর্তী এলাকার হালকা প্রকৌশল শিল্প খাতের উদ্যোক্তারাই এ অর্থ পাবেন।
এই এলাকার হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তারা বরাদ্দ হওয়া অর্থ থেকে জামানতবিহীন এবং এক অঙ্কের সুদের ঋণ পাবেন।
এ বিষয়ে এসএমই ফাউন্ডেশন এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম এবং মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আযম এতে সই করেন।
এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে হালকা প্রকৌশল শিল্প মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আবদুর রাজ্জাক, মহাসচিব আবদুল হাকিম মিয়া, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।