হায়দার আলী এক্সিম ব্যাংকের অতিরিক্ত এমডি হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হায়দার আলী মিয়া পদোন্নতি পেয়ে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যাংক) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।মোহাম্মদ হায়দার আলী মিয়া ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি নেন। বিজ্ঞপ্তি।