হিটাচির কারখানা পরিদর্শন করলেন বেস্ট ইলেকট্রনিকসের ৬২ পারফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্লোবাল ব্র্যান্ড হিটাচির বাংলাদেশে অনুমোদিত ডিস্ট্রিবিউটর বেস্ট ইলেকট্রনিকসের ৬২ জন শীর্ষ পারফরমার মালয়েশিয়ায় হিটাচির কারখানা পরিদর্শন করেছেন। ফ্যাক্টরিতে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করেন জনসন কন্ট্রোলস্ হিটাচি এয়ারকন্ডিশনিং সলিউশন মালয়েশিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার শিনিচি তানিমোতো এবং বেস্ট ইলেকট্রনিকসের সাফল্য নিয়ে কথা বলেন কোম্পানির পরিচালক সৈয়দ তাহমিদ জামান। এ সময় উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিকসের পরিচালক সৈয়দ আশহাব জামান রাফিদ ও প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০১৪ সাল থেকে হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস পণ্যসামগ্রী বাজারজাত করে আসছে বেস্ট ইলেকট্রনিকস। বিজ্ঞপ্তি