হিটাচির সার্ভিস ট্রেনিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বখ্যাত ব্র্যান্ড হিটাচির অনুমোদিত ডিস্ট্রিবিউটর বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড এবং হিটাচি টেকনিক্যাল ট্রেইনারের আয়োজনে গত মঙ্গলবার থেকে তিন দিনের টেকনিক্যাল সার্ভিস ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। ট্রেনিংয়ে অংশ নেন বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের সার্ভিস ডিপার্টমেন্টের সদস্য এবং মার্কেটিং বিভাগের সদস্যরা। ট্রেনিং প্রোগ্রামের আয়োজনে বেস্ট ইলেকট্রনিকসের পক্ষে সার্বিক ব্যবস্থাপনায় মূল ভূমিকা পালন করেন পরিচালক (বিক্রয়) সৈয়দ আশহাব জামান, সহকারী জেনারেল ম্যানেজার (বিক্রয়) শেখ কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার মিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি