হিমাগারের অভাবে কৃষিপণ্য নষ্ট হচ্ছে
দেশে পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ কৃষিপণ্য নষ্ট হচ্ছে। এ খাতের উদ্যোক্তাদের সহায়তায় ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি তহবিল গঠন করা যেতে পারে।
‘কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে ঋণ সহায়তা প্রদানে প্রতিবন্ধকতা ও সমাধান’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। একই সঙ্গে তাঁরা বলেছেন, দেশের দারিদ্র্য সমস্যা নিরসনে কৃষি খাতের উদ্যোক্তাদের পাশাপাশি প্রান্তিক চাষিদের উন্নয়নের কোনো বিকল্প নেই।
অ্যাগ্রি বিজনেস বোস্টার বাংলাদেশের সহায়তায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ইউএসএআইডি অ্যাগ্রিকালচার ভ্যালু চেইন প্রোগ্রাম যৌথভাবে গতকাল বৃহস্পতিবার এই কর্মশালার আয়োজন করে। রাজধানীর ঢাকা চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের সহসভাপতি হোসেন এ সিকদার, সমন্বয়কারী পরিচালক ইমরান আহমেদ, ইন্টার চার্চ অর্গানাইজেশন ফর ডেভেলপমেন্ট কো-অপারেশনের এ দেশীয় প্রতিনিধি টিসা সেমেলজার।
হোসেন এ সিকদার বলেন, প্রথাগত ঋণ সহায়তা প্রাপ্তি নিশ্চিত হয়নি বলে কৃষি খাত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি। এ খাতের উদ্যোক্তাদের এখনো নগদ অর্থে কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ব্যবসায়িক কার্যক্রম চালাতে হয়। বিজ্ঞপ্তি