প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ক্যান্টনমেন্ট কচুক্ষেতের কাফরুল এলাকায় গত ৩০ নভেম্বর নিলয়-হিরো অনুমোদিত সার্ভিস সেন্টার সালাউদ্দিন মোটরসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিলয় মোটরস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার আবু আসলাম, হেড অব সার্ভিস আব্দুল্লাহ্ আল এহ্সান, ব্র্যান্ড ম্যানেজার মশিউর খালেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা। এই সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ মেকানিকদের মাধ্যমে হিরো মোটরসাইকেলের সার্ভিসিং করা হবে। বিজ্ঞপ্তি।