হিরোর নতুন দুটি মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে নতুন দুটি মোটরসাইকেল নিয়ে এসেছে ভারতীয় প্রতিষ্ঠান হিরো মটোকরপ লিমিটেড। একটি হচ্ছে এক্সট্রিম, অন্যটি আই স্মার্ট। বাংলাদেশি প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের সঙ্গে যৌথভাবে মোটরসাইকেল দুটি এ দেশে বাজারজাত করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে এগুলোর বাজারজাত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিনিয়োগ বোর্ডের সদস্য দিলীপ কুমার দাস। বক্তব্য দেন হিরো মটোকরপের বৈশ্বিক বাণিজ্য বিভাগের প্রধান দীপক মোহাসি, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোচ্ছাবির আহমেদ, হিরোর আবাসিক ব্যবস্থাপক নীরাংশু নন্দী প্রমুখ। এক্সট্রিম মোটরসাইকেলটির ডাবল ডিস্কের প্রতিটির দাম দুই লাখ ১০ হাজার আর সিঙ্গেল ডিস্কের প্রতিটির দাম এক লাখ ৯৭ হাজার টাকা। আই স্মার্ট মোটরসাইকেলটির দাম এক লাখ ৪১ হাজার টাকা।