হিলি ও টেকনাফ স্থলবন্দর আবার সচল হয়ে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ ও দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর আবার সচল হয়ে উঠেছে। খবর আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো।হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে গত মঙ্গলবার থেকে আবার বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে বন্দরটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ পুরোদমে শুরু হয়ে গেছে।ঈদ ও পূজা উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে ১১ দিন সব ধরনের পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ রাখেন।টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, ঈদুল আজহা উপলক্ষে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিন বন্ধ থাকার পর সোমবার টেকনাফ স্থলবন্দরে আবার কার্যক্রম শুরু হয়েছে।ব্যবসায়ী জিয়াউল করিম বলেন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়েছে।