হিলি চেকপোস্ট দিয়ে ভারত যাওয়া কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে।
হিলি বহির্গমন কার্যালয় সূত্রে জানা গেছে, আগে যেখানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ যাত্রী সেই দেশে যেতেন, সেখানে ৯ নভেম্বর থেকে তা কমে ৫০-৬০ জনে নেমে এসেছে।
বহির্গমন কার্যালয়ের কর্মকর্তারা জানান, ভারত সরকার গত ৮ নভেম্বর তাদের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করায় ইতিমধ্যে সেই দেশে যাওয়া বাংলাদেশের রোগী, পর্যটক ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। কারণ সেখানে এ দুটি নোট ভাঙাতে পারছেন না তাঁরা। এ জন্য নতুন করে বাংলাদেশিদের ভারতে যাওয়া কমেছে। একইভাবে বাংলাদেশে আসা ভারতীয়রাও রয়েছেন চরম সমস্যায়। নোট দুটি ভাঙাতে না পেরে তাঁরা দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।
দুই দেশেই কেউ কেউ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে থেকে ধার নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন বলেও জানা গেছে।