হিলি বন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আজ রোববার থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে লোকজনের যাওয়া-আসা স্বাভাবিক থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান আজ সকালে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বন্ধ থাকবে বন্দরের বেসরকারি ওয়্যার হাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানোর কাজও। বন্ধের বিষয়টি ভারতের হিলির ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানানো হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে এ বন্দরের কার্যক্রম।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।