প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তের ওপারে বাংলাদেশমুখী পণ্যের জট কমানোর জন্য আজ শুক্রবার দিনাজপুরের হিলি স্থলবন্দর খোলা থাকবে।
বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একের পর এক হরতালের কারণে পণ্যজট সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীরা অনুরোধ করেন।
হিলি স্থলবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার মাজেদুল হক বলেন, ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধের কথা জানিয়ে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন গত বুধবার রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে আবেদন করেন।
ভারতের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডল মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাংলাদেশে একটানা হরতালের কারণে ওখানকার ব্যবসায়ীরা ঠিকমতো পণ্য পাঠাতে পারছেন না। তাই শুক্রবার বন্দরটি খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।