হিলি স্থলবন্দর আজ বন্ধ থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে দোল উত্সব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার সীমান্ত-বাণিজ্য তথা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক কুমার মণ্ডল স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়েছে।এদিকে বাংলা-হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, দোলযাত্রা উপলক্ষে ভারতের হিলি সিএন্ডএফ সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।আগামীকাল মঙ্গলবার থেকে এই বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।