হিলি স্থলবন্দর তিন দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৬৭তম স্বাধীনতা দিবস ও বাংলাদেশে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বুধ ও বৃহস্পতিবার দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, দুই দিন ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক দেশে ঢোকেনি কিংবা দেশ থেকেও কোনো পণ্য ভারতে রপ্তানি হয়নি। আগামীকাল শনিবার থেকে বাণিজ্য শুরু হবে।