হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৬৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশের দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল। এদিন সকাল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্যবাহী কোনো ট্রাক আসা-যাওয়া করেনি। তবে বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টে পণ্য খালাশ করে দুপুর ১২টার দিকে ১০৪টি ভারতীয় ট্রাক সেই দেশে ফিরে গেছে বলে জানা যায়। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ভারতের দিবস পালন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি ও রপ্তানি দুটোই বন্ধ রাখা হয়।