হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গত দুই দিনে প্রায় ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। স্থানীয় কাস্টমস কর্মকর্তা, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সূত্রে জানা গেছে, পেঁয়াজ আমদানির প্রবণতা অব্যাহত থাকবে।এই খবরে বাজারে বিদেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে। সেই সঙ্গে দেশি পেঁয়াজের দামও কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা।আমদানিকারক হারুন উর রশিদ বলেন, ১৫ দিনের মধ্যে ভারতে নতুন পেঁয়াজ উঠলে দাম আরও কমবে।বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাজেদুল হক বলেন, সোম ও মঙ্গলবার ৩১ ট্রাকে প্রায় ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।