হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় গম আমদানি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে চার বছর পর আবার গম আমদানি শুরু হয়েছে। গত বুধবার এই বন্দর দিয়ে গমের প্রথম চালানটি দেশে ঢোকে এবং শিগগির চাল আমদানিও শুরু হবে বলে ব্যবসায়ীরা জানান।ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় চার বছর আগে আরোপিত নিষেধাজ্ঞা গত ২৩ ফেব্রুয়ারি প্রত্যাহার করায় সেই দেশ থেকে বাংলাদেশের হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এখন চাল ও গম আমদানি করা যাবে।স্থানীয় আমদানিকারকেরা জানান, এ ব্যাপারে তাঁরা দীর্ঘ চার বছর ধরে দাবি জানিয়ে আসছিলেন।