হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি আবার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ফের বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
চোরাচালানের মালামাল সন্দেহে ১৪ নভেম্বর মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশবোঝাই একটি ট্রাক আটকের প্রতিবাদে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেন।
কিন্তু গত সোমবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
কাস্টমসের সহকারী কমিশনার মো. মাজেদুল হক বলেন, মূসক চালানসহ প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত বিষয়টির নিষ্পত্তি করা হবে।